বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ে ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

লাখাইয়ে ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। লাখাইয়ে ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরের মুসলিম নির্যাতনের প্রতিবাদে লাখাইয়ের বুল্লাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার স্থানীয় বুল্লাবাজার ও এর পার্শ্ববর্তী এলাকার তৌহিদী জনতার আয়োজনে বুল্লাবাজার এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ বুল্লাবাজার জামে মসজিদ এর মুসল্লী ও এলাকাবাসীর অংশ গ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বুল্লাবাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুল্লাবাজার চৌরাস্তায় এক সভায় মিলিত হয় হাফেজ আলীজাহান এর সভাপতিত্বে ও শিপন আহমেদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, বুল্লাবাজার ব্যবসায়ী আলীনোয়াজ,সালা উদ্দিন আহমেদ,জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম,আব্দুল আজীম, প্রমুখ। সভায় বক্তাগন আধিপত্যবাদী ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ইসরাইলি পণ্য এবং ভারতীয় পন্য ভয়কট করার আহবান জানান এবং অতি শীঘ্রই ইসরাইলী আগ্রসন বন্ধের জোর দাবী জানান।
Tag
আরও খবর