মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

লালপুরে বৃষ্টির মধ্যেই ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে "তৈহদী জনতা" ব্যানারে সাধারণ জনগণ লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমোহনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা পবিত্র রমজানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা বাকী বলেন, "ইসরায়েলি বর্বররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নারী, পুরুষ ও শিশু নির্বিচারে হত্যা করছে। আমাদের জীবনের শেষ রাজনীতি হবে ফিলিস্তিনের রাজনীতি, জীবনের শেষ যুদ্ধ হবে ফিলিস্তিনের মুক্তির যুদ্ধ।" লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন বলেন, "শিশুরা যখন কোনো অপরাধ ছাড়াই ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারায়, তখন আমাদের হৃদয় ভেঙে যায়।


আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, ততদিন প্রতিবাদ চালিয়ে যাব।" সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও খবর