তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ার পদুয়ায় পুকুরে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু।


চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়ায় ২১ মার্চ শুক্রবার সিকদার দীঘিতে গোসল করতে নেমে আবেদ নামে (১৪) এক কিশোরের মৃত্যু হয়। নিহত আবেদ পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়ার আবছারের ছেলে। আবেদ চট্টগ্রাম শহরের একটি মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আবেদ পরিবারের সাথে চট্টগ্রাম শহরে থাকে এবং সেখানেই পড়াশোনা করে। ঘটনার দিন তারা ঈদ উপলক্ষে পদুয়ায় বাড়ীতে আসে এবং দাদার সাথে জুমার নামাজ আদায় করে। পরবর্তীতে তারা চাচাতো ভাই ও নিজের আরেকজন ভাই মিলে সিকদার দীঘিতে গোসল করতে নামেন, তবে আবেদের নাকি সাতার জানা ছিল না। এক পর্যায়ে আবেদ ও তার চাচাতো ভাই পুকুরের গভীরে চলে যায়, এখবর জানার পর স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত্যু ঘোষণা করেন। তবে আরেকজন বেচে যায়। রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর