দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

ঈদে নুতন পোশাক পেয়ে খুশি খুদে মাদ্রাসা শিক্ষার্থীরা

উলিপুরে গার্মেন্টস ব্যবসায়ীর ঈদের উপহার পেয়ে খুশি খুদে মাদ্রাসা শিক্ষাথীরা। কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়েছে।


গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় আফনান ভিলায় জর্ডান প্রবাসী গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ নুর আলম এর ব্যক্তিগত ইচ্ছায় এসব পোশাক সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগনের হাতে তাদের প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এ পোশাক তুলে দেয়া হয়।


জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উক্ত ব্যবসায়ীর সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫১টি নুরানি, দ্বীনিয়া, হাফেজি ও কওমি মাদ্রাসায় অধ্যায়নরত ১০ হাজার ছাত্র ও ৫ হাজার ছাত্রীদের মাঝে হাদীয়া বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা,টি-শার্ট ও মেয়েদের জন্য ছেলোয়ার কামিজ ছিলো।


এসময় শিক্ষার্থীদের কাছে ঈদ সামগ্রি পরিবহনের জন্য যাতায়াত ভাড়াও প্রদান করা হয়। ঈদ সামগ্রি বিতরণ করার সময় বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিক সহ ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের জন্য ঈদ সামগ্রি নিতে আসা উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ সামগ্রি উপহার হিসাবে পেয়ে উপকৃত হবে। শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরনের এই ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।


জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই ঈদ সামগ্রি বিতরণ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেনো প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

উল্লেখ্য, জর্ডান প্রবাসীর সহায়তায় দীর্ঘদিন থেকে ঈদুল ফিতরের সময় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি-ফ্রগ বিতরণ করে আসছেন।
আরও খবর