নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বড়লেখায় বিএনপি নেতা সাজু দায়িত্ব নিলেন হতদরিদ্র একশ' শিক্ষার্থীর

 বড়লেখায় বিভিন্ন কলেজের হতদরিদ্র পরিবারের এইচএসসি পরীক্ষার্থীরা ফরম ফিলাপ ফি পরিশোধের অভাবে পরীক্ষার হলে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভোগছিল ঠিক তখন শিক্ষা অর্জণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। চলিত মাসে তিনি উপজেলার চারটি কলেজের অসচ্ছল পরিবারের ১০০ এইচএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপ ফি ও বকেয়া টিউশন ফি বাবত প্রায় সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আগামি জুনের মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানান, পরীক্ষায় অংশগ্রহণের আশা তারা ছেড়েই দিয়েছিল। প্রবাসী সমাজসেবক ও রাজনীতিবিদ শরীফুল হক সাজু যেন আমাদের অভিভাবক হয়ে আমাদের কাছে ছুটে আসেন। তিনি ফি পরিশোধ না করলে হয়ত তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় যাওয়াই হতো না।


বিএনপি নেতা শরীফুল হক সাজু জানান, দারিদ্রতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝড়ে পড়ে। জীবনে সংগ্রাম চালিয়ে মা-বাবা ও ভাইবোনের মুখে অন্ন তোলে দিয়ে অনেকে লেখাপড়া চালিয়ে যায়। শেষ সময়ে গিয়ে ফরম ফিলাপের টাকার অভাবে তাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। এটা যে ওই শিক্ষার্থীর জন্য কত কষ্টের তা সে-ই বুঝে। টাকার অভাবে এইচএসসি পরীক্ষা দেওয়া বন্ধ হওয়ার উপক্রম শিক্ষার্থীদের খোঁজে বের করে তিনি তাদের ফরম ফিলাপ ও বকেয়া টিউশন ফি’র সম্পুর্ণ টাকা বহন করেন। এদের মধ্যে অনেকেই হয়তো ভাল ফলাফল অর্জন করবে, সমাজের মুখ উজ্জল করবে। আগামিতে তারা দেশের কল্যাণে বড় কোনো কাজ করবে।

আরও খবর