টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের বন্ধু বাকৃবি ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। এসব খাবারের মধ্যে ছিল ভাত, খিচুড়ি, মাংস,বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার , যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।


ক্যাম্পাসে অবস্থিত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণীদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।


এই উদ্যোগ সম্পর্কে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।


তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।



বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে প্রাণীপ্রেমী ও সচেতন শিক্ষার্থীদের মহলে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাফিউল জানান, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও প্রশাসন যদি এই উদ্যোগে সহায়তা করে, তাহলে ক্যাম্পাসে থাকা প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা সম্ভব হবে।


প্রাণীদের প্রতি এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি আরও সংগঠন ও ব্যক্তিদের এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাকৃবি ছাত্রদল।


আরও খবর