অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

ঈদের কেনাকাটা করে বাড়িতে ফেরা হলো না স্কুল শিক্ষিকার




বগুড়ার নন্দীগ্রামে বাসচাপায় শামীমা আক্তার (৩৫) নামে এক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (২৮মার্চ) বিকেল  ৫টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১নং বুড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঈদ মার্কেট করে নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে স্বামী আব্দুল হাকিম ও ছেলে সানজিলকে নিয়ে রওনা হচ্ছিলেন। রাস্তা পারাপারের জন্য মহাসড়কে ওঠা মাত্রই বগুড়া গ্রামী সেঞ্চুরি নামের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ সিটকে পড়ে যায় বিএনপি নেতা আব্দুল হাকিম প্রধান শিক্ষিকা শামীমা ও ছেলে সানজিল। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া  মেডিকেল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকা শামীমার। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়া বিএনপি নেতা আব্দুল হাকিম ও ছেলে সাঞ্জিলকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করানো হয়। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান বলেন, বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে ও দুইজন গুরুতর আহত হয়েছে। বাস থানা হেফাজতে রয়েছে কিন্তু ঘাতক চালক পালিয়ে গেছে।

আরও খবর