অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা




: ঈদের আর মাত্র ১ দিন বাঁকি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর ঈদের আনন্দ পরিপূর্ণ করতে শহর ও গ্রামের সব বয়সের মানুষের চাই নতুন পোশাক। শুধু নতুন পোশাক হলেই চলবে না, তা হতে হবে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও পছন্দনীয়। এরই মধ্যে ভিড় বেড়ে গেছে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজারের মার্কেটগুলোতে। পোশাকের পাশাপাশি নানান কিছু কেনাকাটা চলছে। প্রতিদিন ক্রেতারা ছুটে আসছেন নিজেদের পছন্দের বিভিন্ন ধরনের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে পোশাক, কসমেটিকস, জুতার পাশাপাশি মুদি দোকানেও জমে উঠেছে ঈদ বাজারের কেনাকাটা। ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, যারা ঈদে পরিবারের সদস্যদের কেনাকাটার ঝামেলা এড়িয়ে স্বস্তিতে থাকতে চান তারা রমজানের শুরুতেই কেনাকাটা করেছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মার্কেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। সরেজমিনে উপজেলা গেট সংলগ্ন বাজার, ভেতর বাজার, বসুন্ধরা মার্কেট, জনতা মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটের দোকান ঘুরে দেখা গেছে, সকাল ১০টা হতে বিকেল পর্যন্ত এবং ইফতারের পর হতে রাত পর্যন্ত সময়টাকে মানুষ বেশি বেছে নিয়েছে ঈদের কেনাকাটার জন্য। বিশেষ করে মহিলা, যুবক, তরুণ-তরুণীদের পদচারনায় এসব মার্কেটগুলো বেশ মুখর হয়ে উঠেছে। ঈদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ব্যাবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছে। নন্দীগ্রাম বাজারের নাওমি ফ্যাশন, সাজিদ বস্ত্রালয়, আঁচল বস্ত্র বিতান, ফুলকলি বস্ত্রালয়, মা ফ্যাশন, রংধনু ফ্যাশন হাউজের মালিকসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবছর রমজানের শুরু থেকেই ঈদের কেনাবেঁচা তেমন একটা ছিলনা, তবে রোজার মাঝামাঝি থেকে বাড়তে শুরু করেছে, যা চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা ঈদে তাদের আকর্ষনীয় পোশাক সংগ্রহ করছে। যার মধ্যে শাড়ি, থ্রিপিচ, পাঞ্জাবী শার্ট, প্যান্টসহ ছোট ও বড়দের নানা ধরনের দেশী পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয়, চায়না ও পাকিস্তানী এবং কাশ্মেরী পোশাকের বিপুল সমাহার। নানা নামের এসব পোশাক কিনতে নারীসহ, কিশোর- কিশোরী, তরুন-তরুনীরা বেশ আগ্রহী। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানগুলোতে দোকানীরা তাদের দোকান সাজিয়েছেন বিভিন্ন জনপ্রিয় মুভি ও সিরিয়ালের নাম অনুসারে দেশ বিদেশী পোশাকে। 



অপরদিকে দর্জি দোকানগুলোও মহাব্যস্ত। ঈদকে সামনে রেখে গভীর রাত পর্যন্ত ঘুরছে দর্জি ঘরের মেশিনের চাকা। নাওয়া খাওয়ার সময় নেই দর্জিদের। কারন পছন্দের মত পোষাক বানাতে তরুন-তরুনীরা ভীড় করছে দর্জি দোকানগুলোতে। ইতোমধ্যে অধিকাংশ দর্জি ব্যবসায়ীরা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। পোশাকের পাশাপাশি জুতা স্যান্ডেল ও কসমেটিক্স এর দোকানেও বেচাকেনা বেশ জমজমাট। বিদেশী ব্যান্ডের পাশাপাশি দেশী জুতা স্যান্ডেলের প্রতি চাহিদা রয়েছে ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিল রেখে চুড়ি কিংবা অন্যান্য প্রসাধনী কিনতে কসমেটিকস্ এর দোকানগুলোতে ভীড় করছেন নারীরা। সব মিলিয়ে জামাকাপড়, পোশাক, জুতা ও কসমেটিক্স এর দোকানে ভীড় সকাল থেকে রাত পর্যন্ত। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, ঈদ বাজার ঘিরে পুলিশ ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে। ‘ঈদের কেনাকাটা ঘিরে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে  উপজেলার মার্কেটগুলোর আশেপাশে পুলিশ  সতর্ক অবস্থানে আছে। যেকোনো ধরনের অপরাধ, চুরি-ছিনতাই ও জাল টাকা ঠেকাতে নন্দীগ্রাম থানা-পুলিশ তৎপর এবং সর্বদা সতর্ক রয়েছে।

আরও খবর