আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে জামায়াত–শিবির নেতাকর্মীদের ঝটিকা মিছিল, দুই পুলিশ সদস্য আহত।

রাজশাহীতে জামায়াত–শিবির নেতাকর্মীদের ঝটিকা মিছিল । জামায়াত–শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে মিছিল থেকে ছোড়া ইটপাটকেলে  দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শিবিরের নেতা–কর্মীরা ছিলেন। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।


মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত–শিবিরের দুই শতাধিক নেতা–কর্মী অংশ নেন।, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়া সরকার অন্যায়ভাবে তাঁদের নেতাকে গ্রেপ্তার করেছে। এই মিছিল থেকে তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মিছিল থেকে হামলার ব্যাপারে জানতে চাইলে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।


এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালিয়ে যান।

আরও খবর