আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাগমারায় ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অনৈতিক সুবিধার লোভ দেখিয়ে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিষ্ঠান প্রধানদের ফোন করে নানা প্রলোভনে টাকা দাবি করছে প্রতারক চক্র। প্রতারক চক্রটি এমন সুবিধা নেয়ার জন্য আগের ইউএন’র সময়ে প্রতারণার ফাঁদ পেতে কোন লাভ করতে পারেনি।

মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন চেয়ারম্যান ও অন্যদেরকে ইউএনও’র মোবাইল নম্বর থেকে ফোন করে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে বিষয়টি প্রকাশ হয়। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান।

উপজেলার বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন জানান, মঙ্গলবার দুপুর ১২.২০ মি: ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ০১৭০৯৯৮৯৫৩০ (এর আগে ৮৮ থাকলেও + ৩ যোগ) থেকে ফোন আসে ইউএনও’র ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেই। এ সময় অপর প্রান্ত থেকে জানান, ‘আপনাকে সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য একটি বড় ধরনের বরাদ্দ দেয়া হবে। এই জন্য আপনাকে ডিসি স্যারের একটা নম্বর দিচ্ছি (০১৬০২৬০২১০৩) তার সাথে কথা বলেন। এ সময় কথা গুলো কাপানো যা মনে হচ্ছিল কম্পিউটারাইষ্ট করার মত। কথা গুলো শুনেই সন্দেহ হলে আমি বুঝতে পারি এটা কোন প্রতারকচক্র। আমি কথা গুলো পুরো না শুনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করি। আমি নম্বরটি নিশ্চিত হয়ে ইউএনওকে ফোন করি এবং ইউএনও জানিয়েছেন এমন আরও কয়েকজনে নাকি ফোন করা হয়েছে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানালে বিষয়টি ধাপ্পাবাজি বলে আমি নিশ্চিত হয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,এফ,এম আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ বাগমারা এর দাপ্তরিক মোবাইল নাম্বার ০১৭০৯৯৮৯৫৩০ ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করা হচ্ছে মর্মে জানা গিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া কেউ যদি আমার নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদেরকে বলব তারা যেন আমাকে জানান।’ সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা করেছেন।

এদিকে এই ধরনের উপজেলা মোবাইল নম্বর ক্লোন আগের ঘটনাও রয়েছে। তৎকালী ইউএনও ফারুক সুফিয়ানের সময় ইউএনও’র সিএ রবিউল ইসলামের মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবির ঘটনা ছিলো। একই ভাবে অনৈতিক সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালের বিষয়টি প্রকাশ হয়।

Tag
আরও খবর