হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন



জামালপুরের ইসলামপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় অ্যাকশনে নেমেছেন 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। তিনি নির্ধারিত ভাড়ায় যাত্রী বহন করার লক্ষে 

 ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন।


আজ রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সিএনজি স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন ইউএনও মো. তৌহিদুর রহমান। 


অভিযানে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সোহেল মিয়া নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাজীব বাস কর্তৃপক্ষ ও অন্যান্য অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।


ইসলামপুর থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার চালকেরা কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠে। ঈদের দুই দিন আগে থেকে এই অব্যবস্থাপনা চলছে।

যাত্রীরা বলেন, এখন যাত্রী বেশি, যানবাহনের সংখ্যা কম। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অটোরিকশা চালকরা। ইসলামপুর থেকে জামালপুর যাওয়ার জন্য অটোরিকশার ভাড়া ৬০ টাকা। যাত্রীদের কাছ থেকে তাঁরা হাতিয়ে নিচ্ছেন ১০০ টাকা। কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের।



ইসলামপুর পৌর শহরের বাসিন্দা আবেদ আলী, মিজান, পারভেজ, নাজমা আক্তার এবং সবুজ মিয়া  বলেন, 'ইসলামপুর থেকে জামালপুর শহরে যেতে ৬০ টাকা ভাড়ার স্থলে ১০০ টাকা আদায় করছিলো চালকরা। 


ইসলামপুর সিএনজি স্টেশনের চালক বিপুল মিয়া জেলা ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেশি। অন্যদিকে জামালপুর শহরে সিএনজি পাম্প মাত্র একটি। তাই গ্যাস নিতে ওই পাম্পে গেলে পাঁচ-ছয় ঘণ্টা লেগে যায়। সারা দিনে একটি গাড়ি একবার (আসা-যাওয়া) আপডাউনের বেশি ভাড়া মারতে পারে না। তাই চালকেরা একটু বেশি ভাড়া নিচ্ছেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করায় এক চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।'

আরও খবর