মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

সোনার দামে আবার রেকর্ড, এবার বড় লাফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2025 11:22:41 am

দুই দিনের ব্যবধানে দেশে আবার সোনার দাম বেড়েছে। তাতে মূল্যবান এ ধাতুর দামে নতুন আরেকটি রেকর্ড হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৮৭ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।



বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১২ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।


১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেটিও ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড, যা আজ ভেঙে গেছে।



বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৪ হাজার ১৮৭ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৯২৭ টাকা দাম বাড়বে। তাতে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।


আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায় বিক্রি হয়েছে।

আরও খবর