দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন

পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান 


নরসিংদীর পলাশে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপন করা হয়।  

১৪ এপ্রিল রোজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। সকাল ৯টায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা  হোসেনের নেতৃত্বে একটি  বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ  হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, সমবায় কর্মকর্তা সাহিদা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন আহমেদসহ পলাশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছাত্রীরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে উপজেলা চত্বর অবস্থান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। 

Tag
আরও খবর