ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে সাড়ম্বরভাবে পহেলা বৈশাখ উদযাপিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে সাড়ম্বরভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠে। 

সোমবার ১৪ এপ্রিল বৈশাখের প্রথম দিবসে উপজেলা চত্বরে আয়োজিত বৈশাখী মেলার মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্যে দিয়ে দিনটির সাড়ম্বপূর্ণ অনুষ্ঠান মালার আরম্ভ করা হয়। 

এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সরকারি -বেসরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক -শিক্ষার্থী,  গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবি প্রমুখ। 

অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নববর্ষের  আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। এতে দেশের  নানা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। তাছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় নানা অনুষ্ঠানের  আয়োজন করে।

এদিকে সকালে  নজরুল একাডেমী, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আদালত পাড়া, সেগুনবাগিচায় একাডেমীর কার্যালয়ের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাডেমীর নিজস্ব  শিল্পী বৃন্দ বৈশাখী গান সহ গানে গানে  বাঙালি জাতির নানা ঐতিহ্য তুলে ধরে। 

তাছাড়া বিকালে বাঙালি জাতির মেলবন্ধনের প্রাণের বৈশাখী মেলার স্টল গুলো সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠে। নানধরনের ঐতিহ্যের  জিনিসপত্র কিনে ও বিভিন্ন ঐতিহ্যগত খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছে মেলায় আাসা আগতরা। এসময় মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে  " সিট খালি আছে"  নামক এক নাটিকা মঞ্চায়ন করা হয়। তাছাড়া মধুপুর শিল্পকলা একাডেমী, মধুপুর নৃত্যাঙ্গণ সংস্থা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে  নাচ ও গানের আয়োজন করেন।

Tag
আরও খবর