৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী বিজয় উৎসব শুরু


মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কুড়িগ্রামে ৩দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ উৎসবের আয়োজন করেছে। 


বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নিমুর্ল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, সাংবাদিক সফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ভুক্ত সংগঠন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও উদীচী কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আরও খবর