ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চার দফা দাবি আদায়ে দুইদিনের আল্টিমেটাম ববির ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ প্রশাসন বরাবর চার দফা দাবি আগামী দুই দিনের মধ্য মেনে নেওয়ার আল্টিমেটাম জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। 


বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের চার দফা দাবিগুলো হলো- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা; আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ; ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের অপসারণ করা এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের দায় নিয়ে উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া৷ 


সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের মুখপাত্র রাকিন খান বলেন, জুলাই বিপ্লবের পরে একটু ভিন্ন চিত্র দেখতে চেয়েছিল এই বিশ্ববিদ্যালয়। চেয়েছিলাম এমন একটা বিদ্যাপীঠ, যেখানে থাকবে না কোনো স্বৈরাচার, যেখানে শিক্ষার সুস্থ পরিবেশ থাকবে, যেখানে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে। কিন্তু আমাদের আকাঙ্ক্ষার বিপরীতে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে একের পর এক হঠকারী সিদ্ধান্ত। বরিশাল বিশ্ববিদ্যালয় আজ স্বৈরাচারের দোসরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।


তিনি আরো বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বিপ্লবীদের বিশ্ববিদ্যালয়। এখানে বিপ্লববিরোধী কোনো কার্যক্রমের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আগামী দুই দিনের মধ্যে যদি আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ এমন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে, যা এই স্বৈরাচারী প্রশাসনকে কাঁপিয়ে দেবে।


এছাড়াও সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যর্থতার উপাখ্যান ও শিক্ষার্থীদের হাহাকার শীর্ষক একটি অভিযোগ পত্র তুলে ধরা হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম, শিক্ষার্থী হয়রানি ও অধিকার লঙ্ঘন এবং আর্থিক ও অবকাঠামোগত ব্যর্থতা সংক্রান্ত মোট ২০টি অভিযোগ উত্থাপন করা হয়।


আরও খবর