অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ সাংবাদিক আব্দুর রউফের পিতার মৃত্যুতে 'কয়রা প্রেসক্লাবের' শোক বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার : গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারিকে জেল-জরিমানা ঈশ্বরগঞ্জ জিয়া পরিষদের সভাপতি হান্নান সম্পাদক হায়াতুল্লাহ এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। শনিবার (২৬ এপ্রিল) রাষ্টবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে রাজশাহী কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর ডা. হাসনা আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর প্রফেসর মু. যহুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা এখন বাংলাদেশ রোভার স্কাউট সদস্য। সব সময় ভাল কাজের দিকে থাকবে । দেশকে এগিয়ে নিয়ে যাও রাজশাহী কলেজেকে উজ্জ্বল করো এবং তোমাদের যোগ্যতা দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।

আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন,রাজশাহী কলেজ রোভার স্কাউট আরএসএল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. মোঃ জহিরুল ইসলাম, কলেজ রোভার স্কাউট আরএসএল ও রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী ও কলেজ রোভার স্কাউট আরএসএল ড. মোছাম্মৎ ফাহমিদা আক্তার কুস্তরী।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।

আরও খবর