লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বাংলাদেশ অন্যান্য দেশের জন্য উদাহরণ হয়ে উঠেছে : জাতিসংঘ সমন্বয়ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-12-2022 03:20:07 am

◾ বাসস 


ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস আজ বাংলাদেশের ৫১তম বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে।  


বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। তিনি দেশে ও প্রবাসে অবস্থাররত সকল বাংলাদেশী নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। 


জাতিসংঘ সমন্বয়ক বলেন, সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বর্তমানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। তিনি আরো লিখেছেন, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনেক আগে থেকেই মানব উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য দেশটিকে অন্যান্য দেশের জন্য অনুকরণের জন্য একটি নজির হয়ে ওঠেছে। 


বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে। 


এতে বলা হয়, ১৯৯৯ সালে বাংলাদেশের উত্থাপন করা শান্তি সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং ২০০৮ সালে বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছে। 

 

লুইস উল্লেখ করেন যে, সবচেয়ে সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য বাংলাদেশের সমর্থন রয়েছে এবং দেশের সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য দেশের অঙ্গীকার বিধৃত রয়েছে এবং এতে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার পাশাপাশি মানুষের মর্যাদা ও মূল্যবোধের সম্মান রক্ষা নিশ্চিত করা হয়েছে। 

আরও খবর




6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে