কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

রাজশাহীর বাঘায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত


“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘা উপজেলা, যা Multi Stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানটি পিএফজি এম্বাসেডর  মো: সুরুজ্জামানের সভাপতিত্বে পিএফজি সদস্য অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে মঙ্গলবার  (২৯ এপ্রিল) সকালে ১০.৩০ মিনিটে বাঘা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন, এমএম শফিকুর রহমান এরিয়া কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রোকনুজ্জামান আহমেদ ফিল্ড কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, হেলাল উদ্দিন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রানু আক্তারী এম্বাসেডর পিএফজি, আমিরুল ইসলাম এম্বাসেডর পিএফজি, উত্তম কুমার কোর্ডিনেটর পিএফজি বাঘা,  সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাহীদুল ইসলাম সাভাপতি বাঘা পৌর জামাত, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, মোছা: সেলিনা আক্তার শাপলা মহিলা সভা নেত্রী বাঘা উপজেলা বিএনপি, নীরেন্দ্রনাথ সরকার, নাসরীন আক্তার, ড. আব্দুস সালাম, বেনজির আহমেদসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম কখনো সংঘাতের কারণ হতে পারে না। শান্তি, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ধর্মগুলোর মূল শিক্ষা।” তারা আরও বলেন, “সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে, তাহলেই সংঘাত নয়, শান্তির বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Tag
আরও খবর