সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে চলন্ত বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারী আটক

ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর নামক স্থান থেকে ৩০০০ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিম (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর ইটভাটার সামনে থেকে একটি চলন্ত বাস থামিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহণের একটি বাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নামক স্থানে চেকপোস্ট বসায় তারা। এ সময় বাসে তল্লাশি করে তারা রহিমের কাছ থেকে চেইনে আবদ্ধ ১৫টি পোটলা জব্দ করে । পোটলা খুলে দেখা যায় একেকটি পোটলায় ২০০ পিচ করে ইয়াবা রয়েছে। পরে ৩০০০ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আটক যুবককে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির এ কর্মকর্তা।
Tag
আরও খবর