উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের সৌজন্য সাক্ষাৎ রাজবাড়ীর কৃতি সন্তান ড. তিতুমীরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিশ লক্ষ টাকার স্বর্ণ আটক



সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে বিশ লক্ষাধিক টাকার স্বর্ণের বার আটক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-বৈকারী সড়কের আবাদের হাট এলাকা থেকে উক্ত স্বর্ণের বার আটক করা হয়।


বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল আসামিবিহীন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ০১টি স্বর্ণের বার আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে আঁট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে বলে বিজিবি জানতে পারে।


উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।


এ সময় আভিযানিক দল সাতক্ষীরা শহর হতে সীমান্ত এলাকায় গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে হাতে বহনকারী ১টি ছোট ব্যাগ ফেলে দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১টি স্বর্ণের বার উদ্ধার করে।


উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম। যার মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর