স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ



  বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী হবিগঞ্জে “বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং” শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।  বৃহস্পতিবার ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর শনিবার এ প্রশিক্ষণ শেষ হয়।   সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে আয়োজিত প্রশিক্ষণ শেষে আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী ও লেখক ইনাম আল হক। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয়, কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,দৈনিক খোয়াই প্রতিনিধি বাহার উদ্দিন প্রমুখ। এছাড়া হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম এ আজিজ, রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লা আল আমিন, বিট কর্মকর্তা মামুন অর রশিদ, নাসির উদ্দিন, হিসাব রক্ষক রুপক দেবনাথ, সাংবাদিক, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। 

১০ দিন প্রশিক্ষণের বিভিন্ন দিনে যারা প্রশিক্ষণ দিয়েছেন তারা হলেন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ ও প্রফেসর ড. মোঃ মোস্তফা ফিরোজ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, ঢাকা বন বভনের বন সংরক্ষক ইমরান আহমেদ, অপরাধ দমন ঢাকা ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, গাজীপুর শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মোঃ সুহেল রানা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরীনা ছায়ীদা শিমু, বাংলাদেশ আইউসিএনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সরওয়ার আলম,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনতাসীর আকাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্স প্রফেসর ডাঃ টিপু সুলতানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপকগন।

Tag
আরও খবর