বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে (সোমবার ৫মে দুপুরে) বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় সোমবার (০৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার গোষ্টির লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। গরুর খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই মধ্যে সোমবার দুপুরে এ নিয়ে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮), আবু লায়েক (২০)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসাতপালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Tag
আরও খবর