স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

হবিগঞ্জে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টর উদ্বোধন


মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাডমিন্টন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ২দিন ব্যাপী পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।


টুর্ণামেন্টে জেলা পুলিশের সকল ইউনিটের মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা’র সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মাহমুদুল হাসান, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ হবিগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Tag
আরও খবর