বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ইবাদুল্লা মিস্ত্রীপাড়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান (৪২) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে ও শহীদওহাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠু (৫০)। জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণ একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। ঘটনার পর, গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার ভিত্তিতে সদর থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বড় নুরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেন। অন্যদিকে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপরও হামলা চালানো হয়। এ ঘটনায় শরীফুল ইসলাম নামে এক ছাত্র ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই গোয়ালন্দ পৌরসভার ১ নং জুড়ান মোল্লার পাড়ার তোরাই মোড় থেকে মো. আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ২০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৬ মিনিট আগে