আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ার চাঁনপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

চাঁদপুরের কচুয়ায় জয়নাল আবদীন (২৫) নামের দুই সন্তানের জনকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী রুপিয়া বেগম। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ১০১নং ওয়ার্ডের ৭নং রুমে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে উপজেলার চাঁনপাড়া গ্রামের তাজউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করলে রুপিয়া বেগমকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরন করেছে কচুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, জয়নাল আবদীন তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিলো। বিয়ের পর তার স্ত্রীকে চোখের সামনে আড়াল হতে দেননি তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ ছিলো।

ঘটনার দিন রাতে তারা স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ব্যালেট দিয়ে কেটে ফেলে। এসময় তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয়রা আরো জানান, প্রায় ৯বছর পূর্বে কচুয়ার চানঁপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র জয়নাল আবদীন এর সাথে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের লাল মিয়ার মেয়ে রুপিয়া বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ওই নারীর রুপিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ ঘটনা ভূক্তভোগীর ভাই মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Tag
আরও খবর