অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি বারিক, সাধারণ সম্পাদক বিজয়

© সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

এর আগে গত ১৭ মে কমিটির নবনিযুক্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান। তিনি বলেন, একটা কমিটির প্রধান এবং দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি এখন তাদের নাম ঘোষণা করছি এবং এখানে উপস্থিতরত সকল শিক্ষার্থী এবং শিক্ষক সবাই, আমিসহ এই কমিটিকে সাদরে গ্রহণ করবো এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আশা রাখি এই কমিটির হাত ধরেই সিরাজগঞ্জ জেলা সমিতির তার অনন্য উচ্চতায় যাবে এবং সিরাজগঞ্জ জেলার সকল শিক্ষার্থী উপকৃত হবে।

৩০ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি-১ মোছা. হাফসা খাতুন, সহ সভাপতি - ২ মোছা. ইশরাত জালালী, সহ সভাপতি- ৩ শাহিদ হোসেন, সহ সভাপতি- ৪ আবু হুরায়রা ইমাদ, সহ সভাপতি- ৪ মো. সজিবুর রহমান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- ২ শেখ ইমাম মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক-৩ মো. আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক-৪ সাবেকুন নাহার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহ-সাংগঠনিক মো. রিফাত আলী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক মো. রাজু আহমেদ শান্ত, উপ-দপ্তর সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপ-প্রচার সম্পাদক নোশিন তাবাসসুম রিফাহ্, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া পারভীন, ক্রীড়া সম্পাদক ফাহাদ সরকার, উপ-ক্রীড়া সম্পাদক মো: কাওসার আলী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফাহিম মোর্শেদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সজীব হোসাইন এবং মরান হোসেন। কার্যকারী সদস্য হিসেবে আছেন, মো. মানিক বাবু, মো. আকরাম হোসেন, মো. রিফাত হোসেন, আবু তাহের, মো. ইয়াসিন আরাফাত।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় জানান, সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-শিক্ষককের বন্ধনকে সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে টেকসই জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা হাসি-কান্নায় একে অপরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই প্লাটফর্ম থেকে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর ভালোবাসা ছড়িয়ে দিবো প্রতিটি কর্মে। তার প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, এবং ঋদ্ধজন সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সভাপতি আব্দুল বারিক বলেন, সিরাজগঞ্জ আমার অস্তিত্ব, সিরাজগঞ্জ আমার প্রথম পরিচয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে জেলার গৌরব ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের সমিতিকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে আমরা শিক্ষা, সংস্কৃতি ও সামঞ্জস্যের পথে এগোবো। সকল সদস্যের সমর্থন ও উৎসাহ আমাদের জন্য অপরিমেয় সম্পদ। একসাথে কাজ করে আমরা সিরাজগঞ্জের মর্যাদা আরও উন্নত করবো।

নবগঠিত কমিটির উপদেষ্টা (ছাত্র) হিসাবে আছেন রিজু খাতুন মিম, তিতাস রায়, মো. অনিক আহমেদ, মো. আব্দুল মোমিন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।
আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে