ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত চিকিৎসাধীন আব্দুল আজিজ মারা গেছেন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সংক্রান্ত বিরোধে আহত চিকিৎসাধীন আব্দুল আজিজ (৪৮) মারা গেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। 

গত শনিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। পরদিন রোববার রাতে চরদাদনা গ্রামে পারিবারিক গোরস্থানে আজিজের লাশ দাপন করা হয়েছে। 

এর আগে গত ১৯ মে বেলা ১১টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর চাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে আব্দুল আজিজ গুরুতর আহত হলে প্রথমে তাঁকে ইসলামপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় তাঁকে। সেখানে শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আব্দুল আজিজ। 

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ একর ২৩ শতাংশ কৃষিজমি নিয়ে চর চাড়িয়া গ্রামের বাসিন্দা বাক্কার আলী এবং জামাল উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। জামাল উদ্দিনসহ তাঁর পক্ষের লোকজন জমি ভোগদখল করে আসছেন। এনিয়ে জামালপুর আদালতে দুই পক্ষের মামলা চলছে। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি আদালত থেকে রায় পান বাক্কার আলী এবং তাঁর লোকজন। রায় স্থগিত চেয়ে আদালতে আপিল করেছেন প্রতিপক্ষ জামাল উদ্দিন। 

এতে ক্ষুব্ধ হয়ে গত ১৯ মে বেলা ১১টার দিকে জমিদখল করতে যান বাক্কার আলীসহ তাঁর পক্ষের লোকজন। এনিয়ে বাধা দেন জামাল উদ্দিনসহ তাঁর পক্ষের লোকজন। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে 

বাক্কার আলীর আত্মীয় আব্দুল আজিজসহ ২০ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থল থেকে জমি দখল করতে যাওয়া ছয় ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

জমির মালিকানা দাবিদার বাক্কার আলী বলেন, 'আমাদের জমি দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনসহ তাঁর লোকজন ভোগদখল করছে। জমি উদ্ধারে আমরা আদালতে মামলা করেছি। আদালত থেকে রায় পেয়েছি। জমিতে গেলে আমাদের ওপর হামলা করে।'

মৃত আব্দুল আজিজের পরিবারে দাবি, আব্দুল আজিজকে পরিকল্পিতভাবে আহত করা হয়েছে। আমরা দোষিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।'

জমি ভোগদখলে থাকা জামাল উদ্দিন বলেন, 'জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা রয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করেছি। কিন্তু বেআইনিভাবে আমাদের দখলে থাকা জমিতে ঘর উত্তোলন করতে যায় প্রতিপক্ষ। এতে প্রতিবাদ করলে আমাদের ওপর দেশীয় অস্ত্রে হামলা চালায়। এ সময় আমাদের লোকজন গুরুতর আহত হন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের তরফ থেকে দুইটি মামলা হয়েছে। চিকিৎসাধীন আহত আব্দুল আজিজের মৃত্যুবরণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দোষিদের ছাড় দেওয়া হবে না।'



আরও খবর