জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বড়লেখায় প্রধান শিক্ষককে অপসারণের দাবি: ৩ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ

বড়লেখায় প্রধান শিক্ষককে অপসারণের দাবি: ৩ কার্যদিবদের মধ্যে কারন দর্শানোর নোটিশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে তার অপসারণের দাবিতে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসি শনিবার (২৪ মে) মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন।


জানা গেছে, ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে স্কুলের একটি গাছ নিয়মবর্হিভুতভাবে কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসি ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।


এদিকে, প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে অভিযোগগুলো মিথ্যা প্রমাণের চেষ্টা চালালে অভিযোগকারি অভিভাবক সদস্যরা ও এলাকাবাসি ক্ষীপ্ত হয়ে ৭২ ঘন্টার মধ্যে তার অপসারণের দাবিতে গত ২৪ মে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মুরব্বি আব্দুল গনি, আব্দুল মতিন প্রমুখ।


উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শাণোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি (অভিযুক্ত প্রধান শিক্ষক) এখনও কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। তবে, জবাব প্রদানের সময় এখনও পার হয়নি।

আরও খবর