‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

শিক্ষালোক” প্রকল্প: শিক্ষা-সামাজিক সচেতনতায় ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের সাহসী উদ্যোগ

জবি প্রতিনিধি


দেশের প্রান্তিক ও অনুন্নত এলাকার শিক্ষার্থীদের মাঝে বাস্তবজীবনভিত্তিক সচেতনতা ও প্রয়োজনীয় দক্ষতা ছড়িয়ে দিতে কাজ করছে তরুণদের গড়া সামাজিক সংগঠন ‘ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ’। পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করতেই তারা চালু করেছে ‘শিক্ষালোক’ নামের একটি বিশেষ প্রকল্প, যা ইতোমধ্যেই ঢাকা বিভাগের চারটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশংসনীয় কর্মসূচি বাস্তবায়ন করছে।


২০২৪ সালের ২১ জানুয়ারি শিক্ষার্থীদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই চারটি অঞ্চলের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষামূলক ও সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করেছে। এ পর্যন্ত সংগঠনটির সঙ্গে কাজ করছেন প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক, যারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের প্রথম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “শিক্ষালোক ১.০” প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। প্রথমত, হিটওয়েভ সচেতনতা—জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরমে করণীয় বিষয়ে সচেতনতা ও শারীরিক সুরক্ষা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয়ত, ধর্ষণ প্রতিরোধ ও আত্মরক্ষা—নারী ও কিশোরীদের নিরাপত্তা, আত্মরক্ষার কৌশল এবং আইনি সহায়তা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। তৃতীয়ত, সাইবার বুলিং ও অনলাইন হ্যারাসমেন্ট সচেতনতা—ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার উপায় ও অনলাইনে হেনস্তার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়। এবং চতুর্থত, ক্যারিয়ার পরিকল্পনা ও দিকনির্দেশনা—শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা ও দক্ষতা অর্জনের বিষয়ে সহায়তা প্রদান করা হয়।


এই কর্মসূচির মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই উপকৃত হচ্ছেন না, বরং স্বেচ্ছাসেবকরাও নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, জনসম্পৃক্ততা ইত্যাদি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করছেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করছে।


ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও প্রশাসন পরিচালক মিয়াদ আহমেদ শুভ বলেন, “একটা দেশের হাজারটা সমস্যার উৎস ঐ দেশের শিক্ষা ব্যবস্থা। দেশের প্রতিটি প্রান্তে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধসহ সকল স্তরের মানুষের মধ্যে সত্যিকারের শিক্ষার আলো পৌঁছে দিতে আমাদের ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, “শিক্ষালোক নামটি শিক্ষার প্রকৃত আলোতে সকলকে আলোকিত করার প্রয়াসে রাখা হয়েছে। আমাদের সক্রিয় ও মেধাবী স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যেই ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা দেশের অন্যান্য বিভাগেও এটি সম্প্রসারণের পরিকল্পনা করছি।”

Tag
আরও খবর