কক্সবাজারের কুতু্বদিয়ায় মাতারবাড়ি ৩৩ কেভি লাইন ট্রিপ করে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ১২ ঘন্টা বন্ধ ছিল,শনিবার দুপুর ২টা প্র্যায় রাত ২ টা পর্যন্ত।
একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় মানুষের জীবনে নেমে এসেছে ভয়ানক দুর্ভোগ। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থদের ভোগান্তির যেন শেষ নেই। বাধাগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্যও।
কুতু্বদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের তথ্য মতে,মাতারবাড়ি ৩৩ কেভি লাইন ট্রিপ করে কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে বলে জানান।
এদিকে,গরমের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে শিশু, শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরা চরম বিপাকে পড়েছেন। তীব্র লোডশেডিংয়ের পাশাপাশি লাইন মেরামতের অজুহাতে প্রায় দিনই টানা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। লোডশেডিংয়ে ভোগান্তি বেড়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লোডশেডিং নিয়ে ক্ষোভ ঝাড়ছেন।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ১৩ মিনিট আগে