দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

কক্সবাজারের কুতু্বদিয়া উপকুলবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর টেকসই  বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পাউবোর অধীনে ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের কুতুবদিয়া রক্ষা বাঁধ রয়েছে।

প্রথম পর্যায়ে ৭১ নম্বর ফোল্ডারের অন্তর্ভুক্ত এলাকায় প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে আগামী( ২৩ সেপ্টেম্বর ২০২৬( কুতুবদিয়া সফরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

কুতুবদিয়ার মানুষের কাছে বেড়িবাঁধ শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং জীবন-জীবিকা ও নিরাপত্তার সাথে সরাসরি সম্পৃক্ত। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ জলোচ্ছ্বাসের স্মৃতি এখনো স্থানীয়দের আতঙ্কিত করে। সামুদ্রিক দুর্যোগে দুর্বল বেড়িবাঁধ ভেঙে প্রতিবছর বসতবাড়ি, কৃষিজমি, লবণ মাঠ ও মৎস্যসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, স্থানীয়  সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও কুতু্বদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,  জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমপি আলমগীর ফরিদ ডিও লেটার প্রদান করলে প্রকল্পে নতুন গতি আসে, যার ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর এ সফর।

এদিকে,পরিদর্শনকালে প্রকল্পের বর্তমান অবস্থা ও স্থানীয়দের প্রত্যাশা গুরুত্ব পাবে। প্রতিমন্ত্রীর এ সফর কেবল পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুততম সময়ে স্থায়ী ও প্রযুক্তিনির্ভর বাঁধ বাস্তবায়নের দাবি জানিয়েছেন দ্বীপবাসী।

Tag
আরও খবর