ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2025 07:10:28 am

বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে জরিয়ে মাঠে নামেন তিনি। তবে দেশের মাঠে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ ফুটবলার। আর কদিন পর শেষ হবে অপেক্ষা। সে লক্ষ্যে সোমবার (০২ জুন) সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার।


এদিন সকাল সাড়ে ১০টায় হামজার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ তিনি। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ফুটবলার।


তাকে অভ্যর্থনা জানাতে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন ছিলেন বিমানবন্দরে। সঙ্গে ছিলেন হামজার বাবা ও মা। বাফুফের কর্মকর্তা ইমতিয়াজ সবুজ ও সাখাওয়াত হোসেন শাহীন। তাদের সঙ্গে নিয়ে সেখান থেকে সোজা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলে যায় হামজাদের বহনকারী প্রাইভেট কার।


শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত হয়েছিলেন হামজা। দেশের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি খেলবেন, তা নিশ্চিত নয় এখনও।


দুদিন আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে বুধবার হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।


আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।


এ দুই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দুই দিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। রোববার (০১ জুন) দ্বিতীয় দিনের অনুশীলন জামাল-ফাহামিদুলরা সারেন ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি হবে একই মাঠে। মাঠের লড়াইয়ে নামার আগে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে অল্প হলেও সময় পাচ্ছেন হামজা।


গত বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আরেক প্রবাসী সামিত সোমের কানাডা থেকে বুধবার ঢাকায় ফেরার কথা।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে