শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা

গোদাগাড়ীতে বিষ মুক্ত সবজি উৎপাদনে ব্যাপক সাড়া ফেলেছে

উঁচু বরেন্দ্র অঞ্চলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা  অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ফলে পুরো কৃষি ব্যবস্থাই পাল্টে যাচ্ছে । জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় এ অঞ্চলে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ কৌশল শিখে চাষাবাদ শুরু করেছে এখানকার কৃষকেরা। আই পিএম  মডেল ইউনিয়নের কৃষক স্মার্ট স্কুলের মাধ্যমে এ উপজেলার মাটিকাটা ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক কৃষানি  প্রশিক্ষণ নিয়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, টমেটো চষে ঝুকছেন। এতে চাষিরা ব্যাপক সাড়া জাগিয়েছেন। মাটিকাটা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের চাষিদের  সাথে কথা বলে জানা যায়, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে  সবজি চাষ করে  বিষ মুক্ত সবজি উৎপাদন ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। উজানপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, তিনি এ বছর মালচিং পদ্ধতিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন।আগে তিনি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতেন এতে তার অনেক খরচ হতো আর্থিকভাবে লাভ হতো না। বর্তমানে পরিবেশ বান্ধব  কৌশল ব্যবহার করে জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার ও জৈব বালাইনাশক সেক্স ফরমান ফাঁদ হলুদ ফাদ ব্যবহার করছে । এতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না, নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। হরিশংকর পুর গ্রামের কৃষক  আনারুল ইসলাম বলেন, সে সাত বিঘা জমিতে মাচায় টমেটো চাষ করেছেন। পূর্বে সে মাটিতে টমেটো চাষ করতেন এবং অপুষ্ট কাচা টমেটো গাছ থেকে উঠিয়ে হরমোন দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করতেন বেশি দামের আশায়। এখন আই পি এম কৌশল শিখার ফলে মাচায় টমেটো চাষ করে ফলন বেশী ও গাছ পাকা টাটকা  টমেটো উঠিয়ে বাজারে বিক্রি করছেন। এতে টাটকা টমেটো পাওয়ায় দাম পাওয়া যাচ্ছে এবং ফলন ও বেশি হচ্ছে। দিয়ার মোহাম্মদ পুর গ্রামের কৃষক নুর আমিন বলেন যে আমি বেগুনের জমিতে হলুদ ফাঁদ  ব্যবহার করেছি এতে এসিড ও জেসিড এবং সাদামাছি আটকে পড়ে।  ফলে ওই পোকার আক্রমণ কমে গেছে। সে আরো বলেন বেগুনের জমিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক কমে গেছে। এ পদ্ধতিতে একটি প্লাস্টিকের বোয়ামের ভিতর তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং  নিচে পানি দেয়া হয়। এই তাবিজের গন্ধে পুরুষ পোকা বয়োমে ঢুকে পানিতে পড়ে মারা যাচ্ছে। এতে তার কীটনাশক বাবদ অনেক টাকা বেচে যাচ্ছে ।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের  উপসহকারী কৃষি অফিসার  রবিউল ইসলাম  জানান, আই পি এম  স্কুলের মাধ্যমে ফসল 

উৎপাদন প্রযুক্তি টি খুবই ফলপ্রসু। ফলে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে তেমনি ভোক্তারা  পাচ্ছেন নিরাপদ ফসল। গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ জানান, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের জন্য মাটিকাটা ইউনিয়নের কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক কৃষক ও কৃষাণীদের বিশটি আই পিএম মাঠ স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ সহ উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ হতে উপকরণ ও প্রশিক্ষণ পেয়ে  কৃষক কৃষাণীরা নিরাপদ ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে।

Tag
আরও খবর