আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ষষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারদিনব্যাপী ষষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। ‘বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনটির উদ্বোধন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. শাহারিয়ার ইমন। এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আরইউমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আজম।

এসময় সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইমন বলেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে উদ্যোগের বিষয় হলো নিরাপত্তাহীনতা। রাশিয়া-ইউক্রেন ও বাংলাদেশসহ বিশ্বের দেশগুলোতে প্রবল উত্তেজনা বিরাজ করছে। আমাদের দেশে নারীদের পোষাক পরিধানে নিয়ে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে এই সব বিষয়গুলো রোধে কাজ করে যাচ্ছে আরইউমুনা। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে কীভাবে সংকটময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় ও বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূর করতে আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা এবারের ছায়া জাতিসংঘের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা-এর উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম বলেন, ‘আরইউমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের ৬ষষ্ঠ বারের এই ন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছে, যা আসলেই শিক্ষার্থীদের নেটওয়ার্কিং-এর জন্য একটি প্লাটফর্ম। বৈশ্বিক ইস্যু সম্পর্কিত এধরনের আলোচনা শিক্ষার্থীদের আন্তর্জাতিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করছে।’

বৃহস্পতিবার অনুষ্ঠানের কর্মসূচিতে আছে, নিবন্ধন কার্যক্রম, উদ্বোধনী অনুষ্ঠান, ওপেনিং প্লিনারি, সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচি শুরু হয় দেড়টায়, শেষ হবে রাত ৮ টায়।

এদিকে জাতিসংঘের আদলে ৮টি কমিটি নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। এগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যশনাল প্রেস এবং জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা।

Tag
আরও খবর