দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

যবিপ্রবিতে 'নিরাপদ খাদ্য নিরাপদ ভবিষ্যৎ' শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের আয়োজনে 'নিরাপদ খাদ্য নিরাপদ ভবিষ্যৎ' শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন (বুধবার) সকাল সাড়ে নয়টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “নিরাপদ খাদ্য নিরাপদ ভবিষ্যৎ” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির  ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আমাদের নৈতিকতা এমন নিচু পর্যায়ে নেমে গেছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৌলিক-মানবিক প্রয়োজনীয় চাহিদা খাদ্যকে আমরা সবচেয়ে বেশি অনিরাপদ করে ফেলেছি। এটি জাতি হিসেবে আমাদের সবচেয়ে কষ্টের ও ব্যর্থতা। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়-অনিয়ম, দুর্নীতি-ঘুষে ভরপুর হয়ে গেছে। এর মূলে রয়েছে নেতৃত্ব। নেতৃত্বের নৈতিক পদস্খলনের কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। কেননা নেতাকেই তার জনগণ অনুসরণ করে। ফলে আমাদের এই করুণ অবস্থা। এর থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের যেমন নৈতিক হতে হবে তেমনি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে প্রতিটি সেক্টরে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও এফই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের চিফ সাইন্টিফিক অফিসার ও পরিচালক মনজুরুল মোর্শেদ আলম,আমন্ত্রিত বক্তা  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ হেল্থ এন্ড লাইফ সাইন্সের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউটের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রজেক্ট ডিরেক্টর ড. মোঃ নুরুল আমিন ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইমরুল হাসান

সিইও এন্ড কান্ট্রি লিড ক্যাপাসিটি বিল্ডিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর ফুড সেফটি ইন বাংলাদেশ অলকিউমাস বাংলাদেশ লিমিটেড।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন পর্ব বিভিন্ন  বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়।

অনুষ্ঠানে ফুড ইন্জিনিয়ারিং  বিভাগের সহকারী সহকারী অধ্যাপক ড. শফি আহমেদ, মোঃ সুমন রানা, বিএম খালেদ নোমান, মাহফুজুল আলম,মো: আখতারুজ্জামান, প্রভাষক মোছাঃ শারমিন আক্তার ও আশরাফুল আলম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে