মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২২

"দেখা হলো বন্ধু প্রানের ক্যাম্পাসে" এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত। সকাল ৯.৪৫মিনিট র‍্যালী আরাম্ভ করে সমাজবিজ্ঞান বিভাগ থেকে সীমান্ত নোঙর শেষ হয়।  পূনর্মিলনী  আরিফুর রহমান শিপন এর সভাপতিত্বে পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুর রহমান,বিশেষ অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুল মালেক সরকার।

অনুষ্ঠান সূচীতে রয়েছে  র‍্যালী, পবিত্র কোরআন তেলওয়াত, শোক প্রস্তাব দোয়া,পরিচিতি পর্ব, মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা,লটারি, বিকালের নাস্তা, পুরষ্কার বিতরণ ও সমাপনী ঘোষণা।

আজ  ২৩ ডিসেম্বর  শুক্রবার  রাজশাহীর সীমান্তে নোঙ্গরে উক্ত পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মো: ওমর ফারুক ও সার্বিক সহযোগিতায় ছিলেন মীর জাহাঙ্গীর আলম,জয়নব শাহানা,বিলকিছ নাসরিন,পাপিয়া সুলতানা পপি,তারিক আজিজ রিমন,মনিরুল ইসলাম মনি,হাসানুজ্জামান নোবাল,তানিয়া ইফ্ফাত শায়লা,শাহনাজ শিরীন,বর্না, শায়লা,সুমি, শিরিন,হ্যাপি,আজিজ,ইব্রাহিম,রেজা,আনোয়ার, জিয়া, রবিউল,পাপিয়া পারভিন পপি, আনজারুল, রিমন,নুহা,মেধা, উমারা প্রমুখ।

সমাপনী বক্তব্যে আ: কুদ্দুস প্রামানিক বলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের উৎসাহ না পেলে আমরা এতদূর আসতে পারতাম না । আমাদের চলার পথকে আরো শক্তিশালী করার জন্য আপনারা সব সময় পাশে ছিলেন, আশাকরি সামনেও থাকবেন। তোমাদের সবার আগামী দিনগুলি ভালো কাটুক এই আশা কামনা করি।

অনুষ্ঠানের প্রধান অতিথি  ড: মো: আব্দুর রহমান বলেন, যারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশাকরি আপনারা সব সময় এভাবে পাশে থেকে আমাদের অগ্রযাত্রাকে সাফল্যমন্ডিত করবেন। ভবিৎষতে আমরা আরো অনেকদূর এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে। তাই সবার জীবন সুন্দর হোক এটাই কাম্য।

Tag
আরও খবর