শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ে আধুনিক করাত কলের দাপটে হারিয়ে যাচ্ছে সনাতনী পদ্ধতির কাঠ চিরাই।

লাখাইয়ে আধুনিক করাত কলের দাপটে হারিয়ে যাচ্ছে সনাতনী পদ্ধতির কাঠ চিরাই। এককালে গ্রামের মানুষ খড়,শন ও টিন কাঠের গৃহ নির্মান করতো।তখন অবস্থাপন্ন যে সকল পরিবার কাঠ এবং টিনে ছাউনি দিয়ে গৃহ নির্মান করতো তাঁরা বিভিন্ন ধরনের ছোট বড় গাছ থেকে কাঠ চিরাই করতো পেশাদার করাতিদের সাহায্যে। এ সময় সনাতনী পদ্ধতিতে কাঠ চিরাই কাজে জড়িত করাতীদের বেশ কদর ছিল। তখন এ পেশায় জড়িত করাতীরা দলবেঁধে দেশে বিভিন্ন অন্চলে এ চিরাইয়ের করে বেড়াতো।এরা ৪ জনের একটি দলে একজন দলনেতার নেতৃত্বে কাজ করতো।যখন যে গৃহস্থের বাড়িতে কাঠ চিরাই করতে যেত সে বাড়িতে তাদের ৩ বেলা আহার ও থাকার ব্যবস্থা হতো।সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে বেলা সুরেলা কণ্ঠে চলতো পুথি পাঠ করে বিনোদন। কাঠ চিরাই কাজে মিলত বেশ ভালো পারিশ্রমিকও।বর্তমানে পেশাগত করাতিদের সেদিন নেই। যান্ত্রিক যোগে করাত কলের দাপটে টিকতে না পেরে তা হারিয়ে যেতে বসেছে।এখন আর গৃহস্থ বাড়ীতে কাঠ চিরাই এর দৃশ্য নজরে পড়ে না।এখনো যারা এ পেশাকে আঁকড়ে ধরে রয়েছেন তারাও মূলত করাতকলের উপর নির্ভরশীল। করাতকলে প্রকান্ড যে গাছ তুলে চিরাই করা সম্ভব হয়ে উঠেনা সে গাছ গুলো ফালি করতে ডাক পড়ে করাতিদের। এমনিই এক সনাতনী পদ্ধতিতে কাঠ চিরাই কাজে জড়িত করাতির সাথে দেখা মেলে লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ। করাতিরা করাত কলের বড় বড় গাছ চিরাই করে ছোট ফালি করছিল।করাতিদলের সরদার বিল্লাল খন্দকার(৬০) এর সাথে আলাপকালে জানান আমি ২০ বছর বয়সে এ কাঠ চিরাই কাজে জড়িত হয়ে অদ্যাবধি এ পেশায় কোন রকমে টিকে আছি। আগে আমাদের এ পেশার বেশ কদর ছিল এবং আয়রোজগার ও বেশ ভালো হতো।বর্তমানে কাজ অনেক কমে গেছে। করাত কলের গাছ ফালি দিয়ে যা আয় হয় তা দিয়ে ৪ জন লোকজনের খাওয়া দাওয়া বাদ তেমন বেশি অবশিষ্ট থাকে না।গড়পড়তা মাসে ৮-১২ হাজার টাকার মতো আয় হয়।এ আয়ে এ দূর্মূল্যের বাজারে পরিবার এর ভরনপোষণ চালানো কষ্ট সাধ্য হয়ে পড়ে। তবুও চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোন গত্যন্তর নেই কারন আর কোন কাজ শিখি নাই। আলাপকালে জানা যায় বিল্লাল খন্দকার এর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লেবাকান্দি গ্রামে।ষাটোর্ধ বিল্লাল খন্দকার জানান তাঁর ৭ সদস্যে পরিবারে স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে।২ মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। বড় ছেলে একটি ফার্নিচারের দোকানে কাজ করে। নিজের বলতে ভিটেমাটি ব্যতিত কোন জমিজমা নেই। তাই বাধ্য হয়ে এ কাজ করতে হচ্ছে।
Tag
আরও খবর