লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

মুসাফাহা সৌহার্দ্য বাড়ায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2022 03:09:38 am

◾ মাওলানা ইমরান হোসাইন 


সামাজিক জীবনে মানুষকে মানুষের সঙ্গ, সহযোগ ও সৌহার্দ্য নিয়ে বেঁচে থাকতে হয়। অন্যের সঙ্গে হৃদ্যতা বিনিময় না থাকলে মানুষের মনুষ্যত্ব লোপ পেতে থাকে। অমানবিকতা, হিংস্রতা ও পাশবিক মনোবৃত্তি তাদের মধ্যে প্রকট হয়ে ওঠে। তাই মনুষ্যত্ব টিকিয়ে রাখার প্রয়োজনেই মানুষ মানুষকে ভালোবাসে।


ইসলাম পরস্পরের এই ভালোবাসাকে উৎসাহিত করেছে এবং ভালোবাসা সৃষ্টি হওয়ার নানা উপায় বাতলে দিয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো, পরস্পরের দেখা হলে সালাম দেওয়া। সালাম বিনিময়ের পর ভালোবাসা পূর্ণতা পেতে ইসলাম আরেকটি মহৎ শিষ্টাচার শিক্ষা দিয়েছে, তা হলো পরস্পরে হাতে হাত মিলিয়ে মুসাফাহা করা। 


মুমিনদের পারস্পরিক দেখা-সাক্ষাতে রাসুলুল্লাহ (সা.) মুসাফাহা করতে উৎসাহিত করেছেন। তিনি এরশাদ করেন, ‘যে দুজন মুসলিম পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করল এরপর তারা মুসাফাহা করল, আল্লাহ তাদের দুজনকে ক্ষমা করে দেবেন, তারা পরস্পর থেকে আলাদা হওয়ার আগেই।’ (আবু দাউদ) 


রাসুল (সা.)-এর পবিত্র মুখনিসৃত এমন ফজিলতের কথা শুনে সাহাবিগণ নিয়মিত এ সুন্নত পালন করতেন। আনাস (রা.) বলেন, ‘নবী করিম (সা.)-এর সাহাবিরা যখন পরস্পরে সাক্ষাৎ করতেন, তখন তারা একে অপরের সঙ্গে মুসাফাহা করতেন। আর যখন কোনো সফর থেকে ফিরতেন, তখন একে অপরের সঙ্গে কোলাকুলি করতেন।’ (তবরানি)


মুসাফাহা মুমিন পুরুষেরা পুরুষদের সঙ্গে করবে এবং নারীরা নারীদের সঙ্গে করবে। কিন্তু নারী-পুরুষের মুসাফাহা কেবল স্বামী-স্ত্রী ও মাহরাম নারী-পুরুষদের মধ্যে অনুমোদিত। গায়রে মাহরাম নারী-পুরুষ (যারা একে অপরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ) তাদের মুসাফাহা করা জায়েজ নেই। (মুসলিম ও বুখারি)


মুসাফাহায় উভয় ব্যক্তি নিজেদের দুই হাত ব্যবহার করবে। (বুখারি) 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৯ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭১ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে