প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হরমুজ প্রণালী বন্ধ করলেই বিপদে পড়বে বাংলাদেশ!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-06-2025 04:54:37 pm

জ্বলে উঠেছে পারস্য উপসাগরের আগুন, আর সেই শিখা এখন ধেয়ে আসছে সরাসরি বাংলাদেশের অর্থনীতির দিকেই। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, সেটিই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। 


আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি সামুদ্রিক পথ বন্ধ হওয়া নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সুনামি শুরুর বার্তা। আর তার ঢেউ এসে ভেঙে পড়বে বাংলাদেশসহ এশিয়ার অসংখ্য দেশের ঘাড়ে।


পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে হরমুজ প্রণালী। ছোট একটি চোকপয়েন্ট, কিন্তু শক্তির এক বিশাল কেন্দ্র। প্রতিদিন প্রায় দুই কোটির বেশি ব্যারেল তেল এই পথে পরিবাহিত হয়। এই একটিমাত্র পথ দিয়েই সৌদি আরব, কুয়েত, ইরাক, এমনকি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত তাদের অধিকাংশ তেল পাঠায় বিশ্ববাজারে। যার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশসহ দক্ষিণ ও পূর্ব এশিয়ায়।


বিশ্বে যে কয়টি দেশ হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তার শীর্ষে আছে সৌদি আরব। প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল তেল এই প্রণালী দিয়েই রপ্তানি করে দেশটি। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াও এই পথের ওপর নির্ভরশীল। ফলে এই একটিমাত্র সিদ্ধান্ত বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্যকে দুলিয়ে দিতে পারে।


এই সংকটের মূল উৎপত্তি ইরান-ইসরায়েল যুদ্ধমুখী উত্তেজনা। তবে তা এখন কেবল আঞ্চলিক সংকট নেই, বরং পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর জ্বালানির ওপর নির্ভর করে, তাই হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে সরাসরি জ্বালানি নিরাপত্তার উপর চরম আঘাত।


বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব পড়বে বাংলাদেশে তেলের দামে, বৈদেশিক বাণিজ্যে, শিল্প উৎপাদনে এমনকি রপ্তানির প্রতিযোগিতায়ও। বৈদেশিক মুদ্রার বাজার চাপে পড়বে, আমদানি খরচ বাড়বে, ফলে বেড়ে যাবে পণ্যের দাম। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেমে আসতে পারে এক নতুন দুর্দশা।


ইরান শুধু বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশই নয়, বরং হরমুজ প্রণালীর কার্যত নিয়ন্ত্রকও। এখন এই পথ বন্ধ হওয়ায় জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথে ঘুরে আসতে হবে, যা আমদানি ও রপ্তানির খরচ বহু গুণ বাড়িয়ে দেবে। আর এই খরচ বৃদ্ধির ধাক্কা সরাসরি আঘাত হানবে বাংলাদেশের বাজারে।


যদিও ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনো বৈরি নয়, বরং কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে উষ্ণই বলা চলে। কিন্তু তবুও, বিশ্ব অর্থনীতির এই টানাপোড়েনে বাংলাদেশকেও গুনতে হতে পারে বড় মাশুল।


বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংকট কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপ-আমেরিকাকেন্দ্রিক নয়। এটি এশিয়ার কেন্দ্রবিন্দুতে আঘাত করছে। বিশেষ করে সৌদি আরব, চীন, ভারত ও বাংলাদেশের মতো তেল-নির্ভর দেশগুলো পড়বে ভয়াবহ চাপে। অন্যদিকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে এই সংকট সামাল দিতে পারবে দ্রুত।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে