আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

যাইদ আল মারুফ এর ১০টি ছড়া

যাইদ আল মারুফ মাসুদ ( Contributor )

প্রকাশের সময়: 23-06-2025 10:01:13 pm

কোরআন 

যাইদ আল মারুফ 


প্রভুর দেওয়া ঐশী বাণী 

মোদের সংবিধান।।

গড়বো জিবন তাঁহার মতে

নবীর পাক জবান।।


সঠিক পথের দেয় গো দিশা,

যখন পথ হারায়।।

সন্ধ্যা প্রভাত পড়লে যাহা,

মোদের প্রাণ জুড়ায়।।


এক হরফে দশটি নেকি

মোদের জমা হয়।।

শেষর দিনে সঙ্গ দিবে,

হবে মোদের জয়।।



বিশ্বনবী (সা)

যাইদ আল মারুফ 


মহান খোদার মহান সখা

নাম হলো যার মুহাম্মদ।।

আঁধার ধরায় আলোর লখা 

বিশ্ববাসীর রহমত।।


আসলো তিনি দূর আরবে 

উঠলো ফুটে দ্বীনের ফুল।।

যার সুবাসে মুগ্ধ হয়ে 

জাগলো ঘুমের মানব কুল।। 


বর্ণ শ্রেণী ভুলে গিয়ে 

হইলো সবাই আপন ভাই।।

তাঁহার মতে গড়লে জীবন 

ভবের আয়ু স্বর্গ পায়।।



শিশুর প্রার্থনা

যাইদ আল মারুফ


প্রভু আমায় জাগিয়ে দিও 

সকাল বেলার পাখির ন‍্যায়ে।।

তোমার শোকর করবো আদায় 

সিজ্দায় আমি পড়বো নুয়ে।।


মুয়াজ্জিনে হাঁকলে আজান 

দিব সাড়া তোমার ডাকে।।

ভালো কাজে আনবো ডেকে 

পাড়া পশির শান্তিটাকে।।


গুরুজনকে সালাম দিব 

পাবে স্নেহ সোনামণি।।

হিংসা বিদ্বেষ মুছে দিয়ে

মোদের করো আত্মার ধনী।।



পাঠশালা

যাইদ আল মারুফ


পাঠশালাতে যাবো মাগো 

পাকশালাতে যাবো।। 

জ্ঞানীগুণী হয়ে আমি 

সত্য মানুষ হবো।।


কোনটা সঠিক ভ্রান্তিলতা 

আমি চিনে নেবো।।

পাঠশালাতে যাবো মাগো 

পাঠশালাতে যাবো।।


শিখব আমি বর্ণমালার

নুতন নুতন গান।।

আকাশ পানে পৌঁছে দিব 

লাল সবুজের দান।।



খাতা কলম বই

যাইদ আল মারুফ 


ইস্কুলেতে দিলো মোদের 

খাতা কলম বই।।

নতুন বইয়ের গন্ধ শুঁকে 

মাতোয়ারা হই।।


কলম দিয়ে করবো গঠন 

সত্য ন্যায়ের মই।।

আকাশ পানে উঠবো মোরা 

বিদ‍্যা মোদের সই।।


বইয়ের পাতায় পোকা হবো 

বদ জোনাকি নই।।

গ্রন্থাগারে ঘর বানাবো 

সুজন তোরা কই ?


যানবাহন 

যাইদ আল মারুফ 


সাদা কালো রঙ লাগিয়ে, 

লম্বা খাটো গাড়ি।       

পাঠ্য শেষে বিদ্যালয়ে,

যাবো মোরা বাড়ি।।


বিকট শব্দে কাঁপছে মাটি,

কান পেতে ঐ শুন্ রে!

নিকট হতে বিমান ঘাঁটি,

দেখার উপায় বল্ রে।।


ভাসছে কেন জলের উপর,

দালান-কোঠার বাড়ি?

জগতখানার দেখতে কোমর,

দেবো সাগর পাড়ি।।


রংতুলি

যাইদ আল মারুফ 


মেঘ জমেছে মন গগনে 

বন্ধু গেল ফুলতলী।।

মন খারাপের বার্তা পেয়ে 

আনলো মামা রংতুলি।।


বাঘ এঁকেছি সাপ এঁকেছি

আঁকি যখন সোনার ঘর।।

রঙের থালা ছিটকে গিয়ে 

রঙে গেল বালুচর।।


হরেক রকম রঙের বাটি 

লাল নীল সাদা বেগুনি।।

মনের সুখে আঁকতে থাকি 

শাপলা গন্ধা রজনী।।


খোকাখুকি

যাইদ আল মারুফ 


খোকাখুকি আসলো দৌড়ে 

খাইলো দুজন তাড়া।।

আম্মু বলে দৌড়াস কেন 

দেইনি ডাকে সাড়া।।


ডাকছে নাকি কাশবনেতে

হালুম মামার ছানা।।

দৌড়ে গিয়ে খাইলো হোঁচট 

শুনল না যে মানা।।


বাড়ির পাশে আছে তাদের 

মস্ত বড় ঝোপ।।

ঢিল মারে তাই কেঁক শিয়ালের

তাদের উপর ক্ষোভ।।


দুধভাত

যাইদ আল মারুফ 


আম্মু আমায় মেখে দিলো 

তালা ভরা দুধ ভাত।।

চেটেপুটে খেলাম আমি 

ঘুম দিব হলো রাত।।


গাভীর দুধে শক্তি মিলে 

বেশি করে খাবো।।

ভোর সকালে ঘুম ভাঙ্গিলে 

পাঠশালাতে যাবো।।


দুপুরবেলায় সবার আগে 

গোসল করে নেবো।।

আম্মুর মাখা দুধ ভাত খেয়ে 

ফের ঘুমিয়ে যাবো।।



বাংলা ভাষা 

যাইদ আল মারুফ 


বাংলা আমার মায়ের ভাষা 

বাংলায় বলি কথা।।

বাংলা ভাষার বর্ণগুলো 

স্বর্ণাক্ষরে গাঁথা।।


বাংলা আমার মায়ের ভাষা 

বাংলাতে গান গাহি 

বাংলা ভাষার ছন্দ সুরে 

মিটাই মনের দাহি 


বাংলা আমার মায়ের ভাষা 

রক্ত দিয়ে কেনা।।

বাংলা ভাষার বায়ান্নোর ঘ্রাণ 

রইবে মোদের চেনা।।



ধন্যবাদ পাঠক বন্ধু

যাইদ আল মারুফ

তরুণ কবি ও লেখক

মোবাইল ০১৮৬৬-৭৬৭৩৩৯

ই-মেইল jaiedalmarufmasud@gmail.com


আরও খবর

deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

১১ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

১৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে





6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

৯২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে