নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ে শীর্ষ পুরস্কার পেল গজন্দর স্কুলের আদিব

Md tanvir al islam ( Contributor )

প্রকাশের সময়: 23-06-2025 11:20:25 pm

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব স্কাউটিংয়ে অসাধারণ কৃতিত্বের জন্য অর্জন করেছে কাব স্কাউটের সর্বোচ্চ স্বীকৃতিশাপলা কাব অ্যাওয়ার্ড

জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই পদকের জন্য মনোনীত হয় আদিব। সে উপজেলা, জেলা, আঞ্চলিক জাতীয় পর্যায়ের বিভিন্ন ধাপে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসশাপলা কাব অ্যাওয়ার্ড ’-এর বিজয়ী আদিব সহ অন্যান্য দের হাতে পদক তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ৫০০-এর বেশি স্থানে একযোগে স্কাউট কার্যক্রম শুরু হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়।

তাহমিন ইসলাম আদিব বলেন,“আমি পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। এটি স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক এবং আমার আত্মবিশ্বাস মানবিক চেতনাকে আরও উজ্জীবিত করেছে। স্কাউটিং আমাদের শুধু শিক্ষা দেয় না, এটি দেশপ্রেম, সমাজসেবা মানবিক সহানুভূতি গঠনে সাহায্য করে। অর্জনের পেছনে আমার কাব লিডার রাজিব স্যার, স্কুলের শিক্ষক আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।

তিনি আরও জানান, সূর্য গ্রুপের আওতায় তিনি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, সমাজসেবা, খেলাধুলা, প্রাথমিক চিকিৎসা, কৃষি পশুপালন, চিত্রকলা, দড়ির কাজ, কম্পিউটার রান্নাসহ ৪০টির বেশি কার্যক্রমে সরাসরি অংশ নেন।

আদিবের মা ইসরাত জাহান বলেন,“স্কাউটিং একটি মুক্তাঙ্গনের শিক্ষা যা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এটি শিশুদের নৈতিকতা জীবনের সঠিক পথ চিনতে শেখায়।গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার স্কাউট শিক্ষক রাজীব আহমেদ জানান,“আমার প্রশিক্ষণের ছাত্র আদিব জাতীয় পর্যায়েশাপলা কাব অ্যাওয়ার্ডপাওয়ায় আমরা গর্বিত। আশা করি, সে ভবিষ্যতেও দেশ সমাজের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

স্কাউটিংয়ের জনক লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৯৯ সালে যাত্রা শুরু করেন। একজন কাব স্কাউটকেশাপলা কাব অ্যাওয়ার্ডপেতে হলে দীর্ঘ প্রশিক্ষণ, ব্যাজ অর্জন, কাব কার্নিভাল, ক্যাম্পিং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে তাহমিন ইসলাম আদিব বছর এই সম্মান অর্জন করেছে।

Tag
আরও খবর