লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

শার্শায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রতাশী আবুল হাসান জহিরের মতবিনিময়

শার্শায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রতাশী আবুল হাসান জহিরের মতবিনিময় যশোরের শার্শায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন এ আসনে বিএনপি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির। মঙ্গলবার(২৪ জুন) বিকালে নাভারন বিএনপি অফিসে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে এ আসনে আমরা ৬ জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলাম। সেখানে আমি এবং মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম।দলের হাইকমান্ড মফিকুল হাসান তৃপ্তিকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছিলেন। দলের সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রতাহার করেছিলাম এবং ওই নির্বাচনে ভুমিকা পালন করেছিলাম।আমি ২০০৮ সাল থেকে দলের আন্দোলন সংগ্রামে শার্শার বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। এর কারনে বহুবার হামলার স্বীকার হয়েছি,মার খেয়েছি।দলীয় প্রগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমি সামনে থেকে কর্মিদের আড়াল করেছি,রক্তাক্ত হয়েছি। আমি গত ১৭ বছরে নাশকতার ৪৬ টা মামলার আসামী হয়েছি বহুবার জেল খেটেছি। তার পর ও নেতাকর্মীদের ফেলে যায়নি।আমি আমার ৪৫ বছর রাজনৈতিক কেরিয়ারে দলের সাথে কখনো বেইমানি করি নাই, ভবিষ্যতেও করবো না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি শার্শা ও বেনাপোলের মানুষের পাশে থেকে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরো বলেন,এবারের জাতীয় নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রতাশী।যদি দল মনোনয়ন দেন এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি জনগণের সেবা করতে চাই। এসময় তিনি সাংবাদিকদের উপজেলার প্রতিটি ইউনিয়ন গিয়ে জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে শার্শায় চায় এগুলো তাদের নিউজে তুলে ধরার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন,শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আহম্মেদ আলী শাহিন,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক সেলিম আহমেদ,নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,প্রেসক্লাব বেনাপোলের সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,বন্দর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও খবর