বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

এ দেশের মাটিতে ফ্যাসিবাদের আর সুযোগ হবে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2025 10:47:33 am

ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবেই যেন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠে এ প্রজন্মকে, আমাকে, আপনাকে ধ্বংস করবে—এ সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না।


গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতি। এ্যানি বলেন, গত বছর রাজপথে একদিকে আমরা ছিলাম আন্দোলনরত, আর ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের বিরুদ্ধে হায়েনার মতো।


এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে খুব সরব থাকব। মাঠে আবার জানান দেব ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর হবে না। তিনি বলেন, আমাদের ৩১ দফায় যে শাসন ব্যবস্থার কথা বলা আছে, সেটা দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট। সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট হবে; কিন্তু দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। 


রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, প্রতিনিধিত্ব থাকবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে। সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, দ্রুত সম্পন্ন করে এ বাংলাদেশটাকে জনগণের সরকারে নিয়ে আসার জন্য, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার জন্য কাজ করবে—এমনটা আশা করি। একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, ওসি ফয়জুল আজিম।

আরও খবর