এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?

ইসলামপুরে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, কারণদর্শানোর নোটিশ


জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস এবং ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে ব্যাখ্যা চেয়ে কারণদর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। 

গত মঙ্গলবার (২৪ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত কারণদর্শানো নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক। তিনি  মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইসলামপুরের ছাত্রদলের দুই নেতাকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

দলীয় প্যাডে দেওয়া কারণদর্শানো ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খান দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম করছেন। যা জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কাযেস বলেন, 'আমার একটু ভুল হয়েছিল। একটা সিম্পল বিষয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল।

 জেলার নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দিয়েছিল। সেটা আমি মানিনি। এনিয়ে আমাকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে গেছে।'

ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির রহমান খান বলেন, 'গতকাল দুপুর ১টার দিকে কারণদর্শানোর নোটিশ পাওয়া পর রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে দেখা করেছি। সমস্যা নেই।'

আরও খবর