স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয়ে কিন্ডারগার্টেন এর মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শির্ক্ষাথীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০ টায় দারুন নাশাত এর মাঠে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২‘শ ৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এতে অংশ নেয় প্রায় সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান। কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং মাওলানা ইয়াহিয়ার যৌথ সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি কলেজের অধ্যাপক আলী আজম সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ বশির আহমদ, হবিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহমুদ মিয়া, শাহজালাল কে.জি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুর রহমান মিটু, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, প্রধান শিক্ষক আওলাদ মিয়া, অভিভাবক শেখ আমজাল হোসেন, ফজলে খোদা লিটন, হাফেজ মাওলানা মোকাররম হোসেন সোহেল, ইমরান আহমদ চৌধুরী ও মদন মোহন চক্রবর্তী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক রাসেল আহমদ, তাজ উদ্দিন আহমদ, শেখ সোহেল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল, হাফেজ সুহাইল আহমদ, সাংবাদিক আব্দাল মিয়া ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর