সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডি এন সিসি তে শ্রমিকলীগ নেতাদের পদোন্নতির হিড়িক

গতবছরর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা চাপে রয়েছেন। তবে ভিন্ন চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। শ্রমিক লীগ নেতারা পদোন্নতি পেয়ে বসছেন গুরুত্বপূর্ণ পদে। আর অভিযোগ আছে এসবে সহযোগিতা করছেন শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমান।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, শ্রমিক লীগ নেতাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন খালেক মজুদার। শ্রমিক লীগের সহসভাপতি পদে থাকা এই ব্যক্তি তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে বনে গেছেন প্রথম শ্রেণির কর্মকর্তা। একাই সামলাচ্ছেন সহকারী সচিব এবং উপ কর-কর্মকর্তার দায়িত্ব।

অনুসন্ধানে জানা গেছে, পদোন্নতি পেয়েছেন ডিএনসিসির শ্রমিক লীগের আরেক সহসভাপতি সৈয়দ মাছুম হোসেন। গত বছরের ১৯ ডিসেম্বর তাঁকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় অঞ্চল-৭-এর উপ কর-কর্মকর্তা পদে। উপ কর-কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন শ্রমিক লীগের অঞ্চল-২-এর মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকা বাধ্যতামূলক। অথচ সাবিনা ইয়াসমিন উচ্চ মাধ্যমিক পাস।

অভিযোগ রয়েছে, ডিএনসিসির শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে সখ্যতা থাকায় পদোন্নতি পাচ্ছেন শ্রমিক লীগের নেতারা। বিএনপি ঘরানার অনেক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সময়ে এই সিদ্দিকুর রহমানকে শেল্টার দিত খালেক মজুমদার এবং সৈয়দ মাছুম হোসেন। এজন্য এখন তাদের শেল্টার দিচ্ছে সিদ্দিকুর রহমান।

এসব অভিযোগ নিয়ে বারবার সিদ্দিকুর রহমানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে