পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

৩ লাখ ৬৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: এনবিআর চেয়ারম্যান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2025 10:29:34 am

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।



তিনি জানান, অর্থবছর শেষে রাজস্ব আদায়ের নির্দিষ্ট অঙ্কে কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ হিসাব চূড়ান্ত করতে এক-দুই সপ্তাহ সময় লেগে যায়। তবে নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের গতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর প্রধান।


পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আব্দুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও মংলাসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কাজ চলছে স্বাভাবিক গতিতে। কর্মকর্তাদের সঠিকভাবে এবং দ্রুততার সঙ্গে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।


তিনি আরও বলেন, রাজস্ব বিভাগের কার্যক্রম যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ যদি রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা পরিহার করতে হবে। রাজস্ব আদায় ও কাস্টমস কার্যক্রম চালু রাখা গুরুত্বপূর্ণ, কে দায়িত্ব পালন করছে সেটা মুখ্য নয়।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৫১ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে