মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

সাবেক রেলমন্ত্রীর ভবন ও জমি জব্দের নির্দেশ আদালতের

সাবেক রেলমন্ত্রীর ভবন ও জমি জব্দের নির্দেশ আদালতের সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা ভবন ও রাজবাড়ির পাংশাতে ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ তানজির আহমেদ এ তথ্য জানান। ওই আবেদনে বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামি তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক। এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের ১৭ অক্টোবর তাদের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আরও খবর