সময়ের আগে যদি মানুষ চেনা যেত
—নেশান্তপ্রতীক আশরাফ
সময়ের আগে যদি মানুষ চেনা যেত,
কে আপন, কে পর—জানা যেত সহজে।
ভুলের পথে হেঁটে
মন পুড়ত না বারবার অকারণে।
হাসি মুখের আড়ালে কত লুকোনো কথা,
সবাই কি সত্যের পথেই চলে—জানা কঠিন।
মিষ্টি ব্যবহারে যে বিশ্বাস জাগে,
তার ভিতরে লুকিয়ে থাকে ভিন্ন পরিচয়।
যদি আগেই বুঝতাম কার হৃদয়ে ভালোবাসা নেই,
তবে হয়তো কান্নাও আসত না চোখে।
যদি জানতাম কারা কেবল পথচলার সাথি,
তবে তাদের জন্য হৃদয়ে রাখতাম না এত স্থান।
জীবন হতো অনেকটা শান্ত, নির্ভার,
মন পেত নিঃস্বার্থ ভালোবাসার পরশ।
সময়ের আগেই যদি মানুষ চেনা যেত,
তবে হয়তো জীবন হতো আরেকটু সুন্দর।
৬ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪২ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৫৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৫ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৫৬ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৭৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৪ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে